• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

১৫০ কেন্দ্রে ১ লাখ ২৪ হাজার ভোটে এগিয়ে মোমেন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-১ আসনের ১৫০টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে ১ লাখ ২৪ হাজার ২৬১ ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীঘের প্রার্থী ড. একে আব্দুল মোমেন। রোববার সন্ধ্যায় মোমেনের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে ঘোষীত ফলাফলে এ তথ্য জানা যায়।
১৫০ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ড. এ কে আব্দুল মোমেন পেয়েছেন ২ লাখ ১২ হাজার ২৬০ ভোট আর ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন ৮৭ হাজার ৯৯৯ ভোট।
এই আসনে মোট ২১৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়।
সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মোট ২১৫টি কেন্দ্রে ৫ লাখ ৪৪ হাজার ২১৯ জন ভোটার ছিলেন। এর মধ্যে ২ লাখ ৮৬ হাজার ২ শত ৬৯ জন পুরুষ এবং ২ লাখ ৫৭ হাজার ৫ শত ৭৫ জন নারী ভোটার।