• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট-২ আসনে ১০ হাজার ভোটে এগিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেট-২ আসনের ৩৪ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ১০ হাজার ভোটে এগিয়ে আছেন জাতীয় ঐক্যফ্রন্টের সূর্য প্রতীকের প্রার্থী মুকাব্বির খান।
রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এ আসনের ৩৪ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মুকাব্বির খান পেয়েছেন ১৯৭১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ডাব প্রতীকের মুহিবুর রহমান পেয়েছেন ৯৩২৪ ভোট। বর্তমান সাংসদ মহাজোটের লাঙল প্রতীকের এ এম ইয়াহইয়া চৌধুরী এহিয়া ৩২৩১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।