• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ-৩ বিশাল ব্যবধানে জিতলেন মান্নান

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে বিশাল ব্যবধানে জয় লাভ করেছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
এই আসনের মোট ১৪২টি কেন্দ্রের মধ্যে অসমর্থীত সূত্রে ১৪২টি কেন্দ্রেরই ফলাফল পাওয়া গেছে।
এর মধ্যে এম এ মান্নান পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ভোট। আর ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্টের প্রার্থী শাহীনুর পাশা পেয়েছেন ৪৪ হাজার ২৮১ ভোট। ফলে প্রায় ১ লাখ ৩৩ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন মান্নান।