• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে জয়ী নৌকা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেট-৪ আসনে জৈন্তাপুর উপজেলার সবকটি কেন্দ্র মিলিয়ে ২১ হাজার ৫শ ২৫ ভোটে পাস করেছেন আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমদ।
রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
জৈন্তাপুর উপজেলার ৪৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ইমরান আহমদ পেয়েছেন ৫১১৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী দিলদার হোসেন সেলিম পেয়েছেন ২৯৬৫৯ ভোট।
এ আসনের আরও দুটি উপজেলা গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে ফল গণনা চলছে।