নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে গণনা। এ পর্যন্ত ৫৭টি কেন্দ্রের ভোট গণনার ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। ফলাফলে মোমেনের ধারেকাছেও নেই মুক্তাদির।
সিলেট-১ আসনে এখন পর্যন্ত ৫৭ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন পেয়েছেন ৯০ হাজার ৭২১ ভোট। তার নিকটতম প্রার্থী খন্দকার মুক্তাদির ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৩৩ হাজার ১৫৫ ভোট।
সিলেট-১ আসনে মোট ২১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে।