• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার-৪ আসনে এগিয়ে নৌকার প্রার্থী আব্দুস শহীদ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের ১৪৯টি আসনের মধ্যে ৪৩টি আসনের ফলাফল প্রকাশ বেসরকারী ভাবে জানা গেছে।
৪৩টি কেন্দ্রে নৌকা প্রতিকে ভোট পেয়েছেন ৬৪হাজার ৬৯১টি ও ধানের শীষ প্রতিকে ভোট পেয়েছেন ২৪ হাজার ১৭৮টি।
এই আসনে মোট ভোটার ৩ লক্ষ ৫৮ হাজার ৮৩০। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ২ লক্ষ ১৯ হাজার ৫৫০ ও কমলগঞ্জে ১ লক্ষ ৭৯ হাজার ২৮০ জন। মোট ভোট কেন্দ্র ১৪৯টি এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৮০টি ও কমলগঞ্জ উপজেলায় ৬৯টি।
এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুস শহীদ (নৌকা), ঐক্যফ্রন্ট (বিএনপি) মনোনিত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী মাওলানা সালাউদ্দিন (হাত পাখা), গনফোরাম মনোনোয়ন প্রার্থী শান্তিপদ ঘোষ (উদীয়মান সূর্য)।