• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট-৪ আসনে নৌকার প্রার্থী ইমরান আহমদ এগিয়ে

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে গণনা।
সিলেট-৪ আসনে ৬৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৩৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমদ পেয়েছেন ৫৬ হাজার ৫৬ ভোট। তার নিকটতম প্রার্থী ধানের শীষ প্রতিকে পেয়েছেন ২৭হাজার ২২ভোট।