• ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেট-১ আসনে ৩৭ কেন্দ্রে এগিয়ে : ড. মোমেনের নৌকা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে গণনা।
সিলেট-১ আসনে এখন পর্যন্ত ৩৭ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন পেয়েছেন ৬৬ হাজার ৬২৯ ভোট। তার নিকটতম প্রার্থী খন্দকার মুক্তাদির ধানের শীষ প্রতিকে পেয়েছেন ২২ হাজার ৭৬ ভোট।
সিলেট-১ আসনে মোট ২১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে।