• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার ৩ আসনে কেন্দ্র দখল করে জাল ভোটের অভিযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার ৩ আসনে ৬৮টি কেন্দ্র ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ ও বিজিবি দখল করে জাল ভোট প্রদানের অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থী নাসের রহমান।
রবিবার বিকাল ৩ টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, তার নির্বাচনী এলাকার ৬৮টি কেন্দ্র ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ ও বিজিবি দখল করে ব্যালেটে জাল ভোট প্রদান করে। পৌরসভার ১৩টির মধ্যে ১১টি দখল হয়ে যায়। পুলিশ পৃখকভাবে সিলমারা ব্যালেট সাথে করে নিয়ে কেন্দ্রের ব্যালেট বক্সে ডুকায়।
তিনি আরোও অভিযোগ করেন, তার প্রতিদ্ধন্ধি আওয়ামী লীগের প্রার্থীর নেতৃত্বে কনকপুর ও আমতৈলের দুটি কেন্দ্র পুলিশ প্রটকলে প্রিজাউডিং অফিসারের কাছ থেকে ব্যালেট বই নিয়ে আসেন। এবং বাহিরে সিল দিয়ে ব্যালেট বাক্সে জাল ভোট প্রদান করেন।
নাসের রহমান নাম উল্লেখ করে বলেন, বিকাল ৩টা পর্যন্ত সদর উপজেলার ২৬টি, পৌর এলাকার ১১টি ও রাজনগর উপজেলার ২৭ ভোট কেন্দ্র দখল হয়েছে। এছাড়াও আরোও কয়েকটি কেন্দ্র দখলের খবর পাওয়া গেছে।
তিনি আরোও বলেন, সকাল ১০টা থেকে পুলিশির সহায়তায় আওয়ামী লীগের কর্মীরা কেন্দ্র দখল করা শুরু করে। এরপর বিভিন্ন জায়গায় পুলিশের সহায়তায় কেন্দ্র দখল শুরু হয়। এরপর রিটানিং কর্মকতার কাছে অভিযোগ করলে এটা বন্ধের কোন ব্যবস্থা নেয় হয়নি। কিন্তু আমি আশাবাদি জয়ী হবো তাই নির্বাচন থেকে সরে দাড়াইনি।