• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ছাতকে দুপক্ষের সংঘর্ষে ৪ নৌকা সমর্থক আহত

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকের একটি কেন্দ্রে নৌকা ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগের চারজন আহত হয়েছেন।
রোববার (৩০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে কালারুকা ইউনিয়ন পরিষদের একটি কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, জামাল মিয়া, রুহুল আমিন, কাবির মিয়া, আলাউদ্দিন। এরা সকলেই নৌকার সমর্থক।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার এসআই খসরু মিয়া বলেন, বর্তমানে কেন্দ্রের পরিস্থিতি শান্ত আছে। ভোট গ্রহণ চলছে।