• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ন্যাক্করজনক নির্বাচন: রেজা কিবরিয়া

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

নবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ-১ নবিগঞ্জ-বাহুবল আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম প্রার্থী রেজা কিবরিয়া বলেছেন, এবারের নির্বাচনটি ইতিহাসের জঘন্য একটি নির্বাচন। এমনকি পাকিস্তান আমলেও এরকম নির্বাচন হয়নি।
রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলণে তিনি এ কথা বলেন।
তবে তিনি নির্বাচন থেকে সরে যাননি। বলেছেন, গণফোরারম সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন যতক্ষণ পর্যন্ত না বলছেন ততক্ষণ পর্যন্ত তিনি নির্বাচনে আছেন।