• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট জেলা বিএনপির সহসভাপতি আটক

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীকে আটক করেছে বিজিবি।
রোববার (৩০ ডিসেম্বর) বেলা ১টার দিকে তাকে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, গণফোরামের সূর্য প্রতীকের প্রার্থী মোকাব্বির খানের পক্ষে কাজ করার অভিযোগে সুহেলকে আটক করে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম কোন মন্তব্য করতে রাজি হননি।