• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পাঠানটুলায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় ভাঙচুর

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
পাঠানটুলায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় ভাঙচুর পাঠানটুলায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় ভাঙচুর
সিলেট নগরীর পাঠানটুলাস্থ শাহজালাল জামেয়া মাদ্রাসা কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে হামলা চালিয়েছে বিএনপির নেতা-কর্মীরা।
রোববার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। তবে এ কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই চলছে।
সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এজাজ আহমদ বলেন, বিএনপির নেতা কর্মীরা কেন্দ্রের বাইরে অবস্থিত আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় একটি মোটসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় আওয়ামী লীগের একজন কর্মী আহত হয়েছেন।
র‍্যাব-৯ এর সিনিয়র এএসপি মাইনউদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনার পর ওই কেন্দ্রে র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ভোট গ্রহণ চলছে।