• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিলেন মাহি সেলিম

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম।
রবিবার সকালে সিলেট-১ আসনে আব্দুল গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন তিনি।
এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচনে জীবনে প্রথম ভোট দিয়েছি। আমার খুবই ভালো লাগছে। সুষ্ঠু ভোট প্রদান করা হচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ভোটাররা স্বতঃস্ফুর্তভাবে সকালেই ভোট কেন্দ্রে এসেছেন।