• ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে: লে. কর্ণেল আজাদ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে ২-১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন র‌্যব-৯ সিলেটের প্রধান নির্বাহী লেফট্যানেন্ট কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ।
রবিবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন- সিলেটে কয়েকটি স্থানে বিচ্ছিন ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক সেখানে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এগুলো ছাড়া বাকি সব যায়গায়ই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
তিনি বলেন- পাঠানটুলা এলাকায় একটি কেন্দ্রে বিএনপি-জামায়াতের কর্মীদের টোকেন বিতরণ অফিসে হামলা চালায় আওয়ামী লীগ সমর্থকরা। বর্তমানে সেখানেও পরিস্থিতি শান্ত আছে।