• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট সদরে ভোট কেন্দ্রে বিএনপির হামলা, আহত ৬

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

জ্যেষ্ঠ প্রতিবেদক :
সিলেট সদর উপজেলার সোনাতলা এলাকার সিরাজুল ইসলাম আলিম মাদরাসা ভোট কেন্দ্রে হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় পোলিং অফিসারসহ অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, স্থানীয় বিএনপি নেতা আজিজ, আতাই, যুবদল নেতা আব্দুস সালাম, ছাত্রদল নেতা রুহেল প্রমুখের নেতৃত্বে সিরাজুল ইসলাম আলিম মাদরাসা ভোট কেন্দ্রে হামলা চালানো হয়। এসময় কেন্দ্রের নিচতলায় ভাঙচুর করেন তারা। হামলায় পোলিং অফিসার মাওলানা বোরহান উদ্দিন, পোলিং এজেন্ট আজিজ পাশা, নুরে আলম সিরাজী, নৌকার সমর্থক সেলিম, কামাল, মহিউদ্দিন প্রমুখ আহত হন।
পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেন। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।