• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে নারী ভোটারদের লক্ষণীয় উপস্থিতি

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

জ্যেষ্ঠ প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে সিলেট বিভাগের ১৯টি আসনে ভোট প্রদান করছেন ভোটাররা। রবিবার সকাল ৮টা থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ কার্যক্রম। সিলেটের বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ভোটারদের লক্ষণীয় উপস্থিতি দেখা গেছে।
সিলেটে বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই নারী ভোটাররা ভোট প্রদানের লাইনে দাঁড়িয়ে গেছেন। তারা শান্তিপূর্ণভাবে নিজেদের ভোট প্রদান করছেন। অনেক কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
কয়েকটি কেন্দ্রে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতিই বেশি প্রত্যক্ষ করা গেছে।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন জানিয়েছেন, এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।