• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে বিএনপি নেতা গ্রেফতার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

জ্যেষ্ঠ প্রতিবেদক :
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে যুক্তরাজ্য প্রবাসী এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ময়নুল রশিদ চৌধুরী নামের ওই নেতাকে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুতুবপুর গ্রামের বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তার বিরুদ্ধে ককটেল বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গত ৪ দিন আগে উপজেলার পালবাড়ি এলাকায় ককটেল হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি।’