• ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরের একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেট-৪ আসনের জৈন্তাপুরের একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই চলছে।
রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার করের বাজারের পাঁচপাড়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কে বা কারা এসে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এ সময় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। তবে ভোটগ্রহণ চলছে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।