• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভোট দিলেন মোমেন-মুহিত

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন সিলেট-১ আসনের মহাজোট মনোনীত আওয়ামী লীগ প্রার্থী ড.একে আব্দুল মোমেন। রবিবার সকাল সোয়া ১০টার দিকে দিকে নগরীর বন্দরবাজারস্থ দূর্গাকুমার সরকারী প্রাথমিক বিদ্যালয় (দূর্গাকুমার পাঠশালা) ভোট দেন তিনি।
ভোট প্রদান শেষে তিনি নির্বাচনের পরিবেশ শান্ত ও সুষ্ঠু বলে জানান তিনি। এছাড়া বিএনপি প্রার্থী খন্দকার মুক্তাদিরের বিভিন্ন অভিযোগের বিষয়ে অস্বীকার করেন তিনি।
এদিকে, ড.একে আব্দুল মোমেনের বড় ভাই সিলেট-১ আসনের বর্তমান সংসদ সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত রবিবার সকাল সোয়া ১০টার দিকে দিকে নগরীর বন্দরবাজারস্থ দূর্গাকুমার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে (দূর্গাকুমার পাঠশালা) পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন তিনি।
ছোট ভাই ড. মোমেনর বিজয় হবে এই প্রত্যাশা ব্যক্ত করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন- সারাদেশের খবর এখনই বলতে পারব না তবে সিলেটে মোমেন বিজয়ী হবেন ইনশাল্লাহ্।