• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভোট দিয়েও শঙ্কিত মুক্তাদির

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-১ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। রবিবার সকাল ১০টার দিকে নগরীর সারদা হল কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দিয়ে বেরিয়ে খন্দকার মুক্তাদির অভিযোগ করে বলেন- ভোট শুরু হওয়ার পর মেজরটিলা, পাঠানটুলা, আম্বরখানাসহ কয়েকটি এলাকায় তার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।
তিনি বলেন- সকালে ভোটারদের মাঝে কিছুটা আতঙ্ক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে আসছেন। তবুও একটি অজানা আতঙ্কে আছেন তিনি।
নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে মুক্তাদির বলেন- ‘প্রচারণার শুরু থেকেই প্রধান নির্বাচন কমিশনারসহ স্থানীয় প্রশাসনের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছি। কিন্তু তারা কোন পদক্ষেপ নেন নি। তাই আর কোন অভিযোগ করব না।’