• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জৈন্তাপুরে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ সম্পন্ন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৮

জৈন্তাপুর প্রতিনিধি :
আর মাত্র কয়েক ঘন্টা বাকি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জৈন্তাপুর নির্বাচন আফিস।
নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে কেন্দ্র গুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।
৩০ ডিসেম্বর স্বতফুর্ত অংশ গ্রহনের মাধ্যমে সকাল ৮টা থেকে চলবে বিকাল ৪টা পর্যন্ত ভোট প্রদান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন জৈন্তাপুরে মোট ভোট কেন্দ্র ৪৫টি। ভোটার সংখ্যা প্রায় ১লক্ষ ৬হাজার ৬শত ১৯জন। তবে প্রায় সবকটি কেন্দ্র শংকামুক্ত, প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ মুন্তাসির হাসান পলাশ বলেন, প্রতিটি নির্বাচনী কেন্দ্রে সরঞ্জাম প্রেরণ সম্পন্ন করা করা হয়েছে। প্রায় সব কেন্দ্রগুলো শংকামুক্ত। তবে নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে কেন্দ্র গুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার। এ ছাড়া স্ট্রািইকিং ফোর্স হিসাবে বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনী নিয়মিত টহল রয়েছে।