• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইন্টারনেটের থ্রিজি-ফোরজি সেবা আবার বন্ধ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৮

বি৭১নি ডেস্ক :
থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করতে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ শনিবার দুপুরে বিটিআরসি থেকে এমন নির্দেশনা পাওয়ার পর তা কার্যকর করতে শুরু করেছে মোবাইল ফোন অপারেটরগুলো। নির্দেশনা অনুযায়ী ভোটের দিন রাত ১২ টা পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে।
নির্বাচন কমিশনের পরামর্শে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করে ভোটের আগে ও পরে গুজব ছড়ানোসহ নাশকতা বন্ধের জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ফোরজিতে ভয়েস ও ডেটা এবং থ্রিজিতে ডেটা সেবা বন্ধ থাকলেও টুজি নেটওয়ার্কে ভয়েস ও ডেটা এবং থ্রিজিতে ভয়েস সেবা চালু থাকবে।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিটিআরসি থেকে মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশনার কথা জানা গেলেও ভোররাত থেকে তা আবার চালু হয়।