• ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে ৬৩৩টি কেন্দ্রের মধ্যে ৪২২টি ঝুকিপূর্ণ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৮

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরাজ করছে উৎসবের আমেজ। উৎসব পাশাপাশি সাধারন ভোটারদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-কন্ঠা।
এরই মধ্যে হবিগঞ্জের ৪টি আসনে ৬৩৩টি কেন্দ্রের মধ্যে ৪২২টি কেন্দ্র ঝুকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। তবে ওইসব কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
জানা যায়, আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। হবিগঞ্জে ৪টি আসনে ৬৩৩টি কেন্দ্রের মধ্যে ৪২২টি কেন্দ্র ঝুকিপূর্ণ ঘোষণা করা হলেও প্রশাসন বলছে, ওইসব কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরপাত্তা ব্যবস্থা।
এছাড়াও ওইসব কেন্দ্র ঝুকিপূর্ণ হলেও সাধারন ভোটাররা নির্বিঘেন ভোট দিতে পারবেন বলে জানিয়েছে প্রশাসন। প্রশাসনের একটি বিশ্বস্থ সূত্র ঝুকিপূর্ণ কেন্দ্রের সংখ্যার বিষয়টি নিশ্চিত করেন।