বিশ্বনাথ প্রতিনিধি :
বিশ্বনাথ উপজেলার সর্বস্থরের জনসাধারণকে নিয়ে গণমিছিল ও জনসভা করেছেন আওয়ামী লীগ নেতা সিলেট-২ আসনের ‘ডাব’ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান। সেই জনসভা থেকে ডাব মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিশ্বনাথ-রামপাশা রোডস্থ তার নির্বাচনী কার্যালয়ের সামন থেকে প্রথমে গণমিছিল বের করা হয়। গণমিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় তার নির্বাচনী কার্যালয়ের সভাস্থলে গিয়ে শেষ হয়। গণমিছিল শেষে সেখানে নির্বচানী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান।
এসময় ডাব প্রতিকে ভোট চেয়ে মুহিবুর রহমান বলেন, নির্বাচিত এমপির কাছে জনগণ উন্নয়ন চান; কিন্তু সরকার আর জনগণের টাকা আত্মসাৎ করে নয়। জনগণ ইয়াহইয়া চৌধুরীকে ভোট দেয়নি; অথচ ২০১৪ সালের ৫ জানুয়ারি তিনি এমপি নির্বাচিত হয়ে গেলেন।
তিনি বলেন, জনগণ ভোট দেয়নি বিধায় জনগণের প্রতি তার দায়বদ্ধতাও বিগত ৫ বছরে ছিল না। মহাজোটের নাম ভাঙ্গিয়ে বিশ্বনাথ আর ওসমানীনগরে এমপি ইয়াহইয়া ও তার ভাই লুটপাট করেছেন। রাস্তা পাকাকরণ থেকে শুরু করে নলকূপ স্থাপন, সৌরবিদ্যুৎ স্থাপনসহ সকল প্রকার উন্নয়ন কাজের জন্য জনগণের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তারা।
উন্নয়নের বদলে সরকার আর জনগণের টাকা আত্মসাৎ করে নিজের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমালোচিত করেছেন, সরকারের ভাবমুর্তি নষ্ট করেছেন বলে মন্তব্য করেন তিনি।
মুহিব বলেন, গতবারের মতো এবারও বিনা ভোটে এমপি হতে তিনি নানাভাবে ষড়যন্ত্র করেছেন। এই আসনের নৌকা ডুবিয়েছেন, নির্বাচনী মাঠ থেকে ধানের শীষের প্রার্থীকে সরিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীদেরকেও সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। কাজেই যারা উন্নয়নে বদলে লুটপাটের দোকান খোলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সমালোচিত করে সেইসকল দুর্নীতিবাজদের প্রত্যাখান করতে চায় বিশ্বনাথবাসী। আর সেজন্য তারা দলমত নির্বিশেষে ডাব প্রতিকের সমর্থনে গণমিছিল ও জনসভায় অংশ নিয়েছেন।
লুটপাটের দোকান বন্ধ করতে উন্নয়ন আর ন্যায় বিচার পেতে বিশ্বনাথ-ওসমানীনগরের জনগণ এবার ডাব প্রতিকোই ভোট দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্থানীয় মুরব্বি আব্দুল আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক এএইচএম ফিরোজ আলীর উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট সজল দাস এবং নির্বাচনী ইশতেহার পাঠ করেন যুবলীগ নেতা আক্তার হোসেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শহীদুল ইসলাম, লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী রইছ আলী, যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান সেলিম, সমাজসেবক শফিকুল ইসলাম, জেলা যুবলীগ নেতা সিতার মিয়া, উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ তোফায়েল আহমদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী শফিক আহমদ, নেছার আলী, সামসাদুর রহমান রাহীন, আছরব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, আ’লীগ নেতা বশির মিয়া, ডা. শাহনুর হোসাইন, হাজী আাব্দুল হান্নান, আবুল কালাম, জাবেদুর রহমান, আব্দুর রহিম মেম্বার, আকবর আলী মেম্বার, ওয়াহাব আলী, মনাফ মেম্বার, জয়নাল আবেদিন কুদ্দুছ মেম্বার, আবদাল মিয়া, শংকর রঞ্জন ধর, মাষ্টার কফিল উদ্দিন, জাহেদ তালুকদার, আলতাফুর রহমান, বিএনপি নেতা ফজর আরী মেম্বারপ্রমুখ।
এছাড়া সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রবীণ ব্যাক্তিগণসহ দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।