• ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপির ৭ নেতাকর্মী আটকের অভিযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পক্ষে ও ধানের শীষের সমর্থনে গণসংযোগ শেষে ফেরার পথে দলের ৭ নেতাকর্মীকে আটক করা হয়ে বলে অভিযোগ করছে দলটি।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে অভিযোগ করছেন সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, সকালে হাউজিং এস্টেট এলাকা ধানের শীষের গণসংযোগ শেষে যে যার নিজ নিজ গন্তব্যে রওয়ানা হয়। পথিমধ্যে পুলিশ সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সোহেলসহ ৭ নেতাকর্মীকে আটক করে। তিনি এ ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে এর প্রতিবাদ জানান।
এ আটকের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদত হোসেন বলেন, আমি সারাদিন মিটিং নিয়ে ব্যস্ত ছিলাম। তবে আমি শুনেছি কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এ মূহুর্তে তাদের সংখ্যা বা কারো নাম বলা সম্ভব হচ্ছে না।