• ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮

সিলেট :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. এ কে. আব্দুল মোমেনের সমর্থনে সিলেট নগরীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে গণসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নহগীর জিন্দাবাজার এলাকার বিভিন্ন মার্কেট সহ শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, মো. বেলাল উদ্দিন, মনোরঞ্জন তালুকদার, জাহাঙ্গীর আলম, খালেদ মিয়া, মাহবুব চৌধুরী, অর্জুন চক্রবর্তী, আব্দুর আওয়াল সরকার, হাকিম সাদ উল্লাহ বাচ্চু, শফিকুর রহমান শফিক, রূপক রায়, আলী হোসেন আলিম, অধ্যাপক ফজলে রাব্বী, এড. তায়েফ আহমদ চৌধুরী প্রমুখ।