• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাংবাদিক বদরুদ্দোজা বদর আটক

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান কমিটির উপদেষ্টা ও সিলেটের ডাকের সাংবাদিক বদরুদ্দোজা বদরকে আটক করেছে পুলিশ। তিনি সিলেট-১ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী প্রচারণার মিডিয়ে সেল প্রধানের দ্বায়িত্বে ছিলেন বলে জানা যায়।
বৃহস্পতিবার সন্ধ্যার সাতটার দিকে কোর্ট পয়েন্ট থেকে পুলিশ তাকে আটক করেছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের ডাকের ডেপুটি চীফ এডিটর এডভোকেট তাজউদ্দিন আহমদ।