• ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে সিলেটে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি গণ মিছিল বের হয়ে সিটি কর্পোরেশন পয়েন্টে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেটের আহ্বায়ক সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও জেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জবরুল হোসেনের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় মহাসচিব কাজী মুকুল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক ডা. মামুন আল মাহতাব, কেন্দ্রীয় নেতা আনছার আহমদ উল্লাহ, যুক্তরাজ্য নেতা ও সাংবাদিক আনাস পাশা, কেন্দ্রীয় নেতা হেলাল উদ্দিন, সাবেক সাংসদ সৈয়দা জৈবুন্নেছা হক, সিটি কাউন্সিলর ও যুবনেত্রী মিসেস নাজনীন আক্তার কণা, সিটি কাউন্সিলর ও যুবনেত্রী এডভোকেট সালমা সুলতানা, ঘাতক দাদাল নির্মূল কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, মুক্তিযোদ্ধা মো. কুটি মিয়া, মুক্তিযোদ্ধা দীপঙ্কর চক্রবর্তী, নাথুরাম বণিক, যুব কমান্ড নেতা জিল্লুর রহমান, মনোজ কপালী মিন্টু, প্রদীপ চৌধুরী, নিখিল পাল, জামাল উদ্দিন, আবু তাহের, শাহেদ খান, আব্দুল হক, কলি সেন, সুবর্ণা আক্তার সেবা প্রমুখ।
সভায় বক্তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে ৭১’র গণহত্যাকারী, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক, আগুন সন্ত্রাসী এবং তাদের সহযোগীদের ভোট না দেওয়ার আহ্বান জানান।