নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেনের সমর্থনে সিলেট মহানগর ২২ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের উদ্যোগে নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপশহর নির্বাচনী কার্যালয় থেকে শুরু হয়ে উপশহর এলাকার রাস্তার পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের কাছে নৌকা প্রতীকের লিপলেট তুলে দেন এবং আগামী নির্বাচনে নৌকা প্রতীককে ভোট দিয়ে আবার আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
২২ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের শামীম আরা বেবীর নেতৃত্বে গণসংযোগ ও প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রফেসর আব্দুল ওয়াহিদ, যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের সংগঠক দবির আহমদ, ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেনা সুলতানা বেগম, সাংগঠনিক সম্পাদক রাবেয়া ইসলাম, প্রচার সম্পাদক তামান্ন চৌধুরী, ফারজানা আক্তার তিহা, জেলা সেচ্ছাসেবকলীগ নেতা ছরওয়ার হোসেন চৌধুরসাীে, মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামাল আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা মোশাহিদ আহমদ, হুমায়ুন রশিদ সুমন, কাজী জুবায়ের আহমদ, মিছবাহ আহমদ, সাহেদ আহমদ, আওয়ামীলীগ নেতা এনাম আহমদ, সাহেদ আহমদ পলাশ, আবুল লেইছ, বাহার উদ্দিন, আবু সায়িদ, ছাত্রলীগ নেতা কাউসার আহমদ, এইচ আর সুমন প্রমুখ।