বি৭১নি ডেস্ক :
সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেন ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে শুরু করে কাজীর বাজার পর্যন্ত ব্যবসায়ী, পথচারী সহ ভোটারদের কাছে গণসংযোগ করেন তারা। এসময় নেতৃবৃন্দ ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট চান।
গণসংযোগে বিএনপি নেতা মোঃ নুর উদ্দিন, হাফিজ হারুন সহ বিএনপি সহ ঐক্যফ্রন্টের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরপর তারা সন্ধ্যায় নগরীর কোর্ট পয়েন্টে খন্দকার মুক্তাদিরের শেষ নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন।