• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মুক্তাদিরের নির্বাচনী কার্যালয়ে পুলিশ-বিজিবির অভিযান

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-১ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ ও বিজিবি। বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ইলেকট্রিক সাপ্লাই এলাকায় নুরে আলা কমিউনিটি সেন্টারের এ কার্যালয় ঘিরে রাখে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান- বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পুলিশ ও বিজিবির কয়েকটি গাড়ি নুরে আলা কমিউনিটি সেন্টারের সামনে এসে দাড়ায়। এরপর তারা নির্বাচনী কার্যালয়ের দুটি গেইটের একটি বন্ধ করে দেয়। এ পর্যন্ত ৬জনকে আটক করেছে বলে জানা গেছে
সন্ধা পৌণে ৬টার দিকে পুলিশ ও বিজিবি কার্যালয়ের ভেতরে অভিযান চালায়। এসময় ৬জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।