• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মোমেনের বাক্সে ভোট দিন, নৌকার বাক্সে ভোট দিন -মুহিত

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থদের প্রচার প্রচারণার শেষ দিন আগামীকাল সকাল আটটায়।
এদিকে সিলেট ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত ড.একে আব্দুল মোমেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন অংশগ্রহন করছেন। সিলেট কোর্টপয়েন্ট এলাকায় বিকাল ৩টায় আওয়ামী লীগের অঙ্গসংগঠন পথ সভা করতে গেলে তা গণ মিছিলে রুপান্তরিত হয়। কিন্তু সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে জনসভা বন্ধ করে।
পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী সকল নেতাকর্মীরা কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে মিলিত হন। গণমিছিল শেষে শহিদ মিনারে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন মোমেনের বাক্সে ভোট দিন, নৌকার বাক্সে ভোটদিন।