• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে নৌকার শেষ প্রচারণায় লাখো মানুষের ঢল

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণার শেষ দিন আজ বৃহস্পতিবার। প্রচারণার শেষ দিনে লাখো নেতাকর্মীর উপস্থিতিতে শোডাউন করেন সিলেট-১ আসনে আ.লীগ প্রার্থী ড. একে আব্দুল মোমেন।
বিকাল ৩টায় কোর্টপয়েন্ট থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী শেষ শোডাউন অনুষ্টিত হয়।
শোডাউনে লাখো মানুষের উপস্থিতিতে আনন্দ উৎফুল্ল করেন নেতাকর্মীরা। তারা ৩০ ডিসেম্বর সিলেট-১ আসনে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
সিলেট-১ আসনে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, আওয়ামী লীগ কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।