সিলেট :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের গণঐক্য সমর্থিত বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী আনোয়ার উদ্দিন বোরহানাবাদীর হারিকেন প্রতীকের সমর্থনে বৃহস্পতিবার পথ সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ২টা নগরীর তালতলা, মির্জাজাঙ্গাল, চৌহাট্টা, দরগাহ গেইট, জিন্দাবাজার প্রভৃতি এলাকায় গণসংযোগ করেন তিনি।
গণসংযোগ শেষে আয়োজিত এক পথ সভায় আনোয়ার উদ্দিন বোরহানাবাদী বলেন, আমি যদি সিলেট-১ আসনে নির্বাচিত হই, তাহলে তরুণ প্রজন্মকে দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলবো। তাছাড়া সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতির গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করবো। অবৈধভাবে যারা নদী তীর দখল করে রেখেছেন তাদের উচ্ছেদ করবো। সিলেট-১ আসনের প্রতিটি পাড়া মহলায় উন্নয়নের ছোঁয়া পৌছে দেবো। প্রতিহিংসার রাজনীতিকে প্রতিরোধ করে সুন্দর একটি আলোকিত সমাজ গঠনে হারিকেন মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- শিল্পী রুস্তুম মিয়া, সমাজসেবক শিবলু আহমদ, জহুর উদ্দিন, আমিনুল ইসলাম বকুল, মকবুল আলম, কবির মিয়া, বাসিত মিয়া, শাওন আহমদ, বাংলাদেশ মুসলিম লীগের সিলেট জেলা ও বিভাগীয় নেতাকর্মী।