• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে বিএনপির ২ নেতাকর্মী আটক

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার কুলাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: বদরুজাম্মান সজল (৫০) ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ (৪০) কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়। বিকেল ৩ টার মৌলভীবাজার প্রেসক্লাবের সামন থেকে মো: বদরুজাম্মান সজলকে ও সকলে ১০ টায় শহরের কাজিরগাঁও এলাকা থেকে কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছকে আটক করা হয়।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে।