• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট-১ আসনে প্রণব জ্যোতি পালের সমর্থনে গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮

সিলেট :
সিলেট-১ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পালের সমর্থনে বৃহস্পতিবার দিনভর দাড়িয়াপাড়া, মিরাবাজার, শিবগঞ্জ, সেনপাড়া, শাহপরাণ গেইট এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগে নেতৃত্ব দেন বাসদ জেলা সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবু জাফর, শাহজান আহমদ, পাপ্পু চন্দ, আব্দুর রউফ, রুমন বিশ্বাস, সঞ্জয় শর্মা, এনামুল হক সামি, সঞ্চিত শর্মা প্রমুখ।
গণসংযোগকালে আবু জাফর বলেন, দ্বি-দলীয় লুটেরা রাজনীতির কারণে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা আজ ভূলন্ঠিত। মুক্তিযুদ্ধের মৌলচেতনা বাস্তবায়নে আমাদের দল বাসদ দীর্ঘদিন থেকে দলগত ও জোটগতভাবে আন্দোলন করি আসছে।
আবু জাফর একাদশ সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুক্তিযুদ্ধার সন্তান প্রণব জ্যোতি পালকে মই মার্কায় মুক্তিযুদ্ধের মৌল চেতনা শোষণমুক্ত-গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক সমাজ নির্মানের লক্ষে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।