• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রচারণার শেষ দিনে লাখাইয়ে আবু জাহিরের সমর্থনে গণজোয়ার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮

হবিগঞ্জ প্রতিনিধি :
রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে শুক্রবার সকাল ৮টা থেকে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা। সেই হিসেবে আজ প্রচারণার শেষ দিন। আর নির্বাচনী প্রচারণার শেষ দিনে হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোটেক আবু জাহির লাখাইয়ের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন।
বৃহস্পতিবার সকালে তিনি নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে গণংযোগ করেন। তবে তিনি যেখানেই গণসংযোগে গিয়েছেন সেখানেই গণজোয়ারের সৃষ্টি হয়েছে। নৌকার বিজয়ের শ্লোগানে মূখরিত হয়ে উঠে আশপাশের এলাকা।
সকালে আবু জাহির লাখাই উপজেলার বলভদ্র ব্রীজ সংলগ্ন বাজারে আয়োজিত নির্বাচনী সভায় অংশ নেন।
পরে সেখান থেকে তিনি মোড়াকরি ব্রীকফিল্ডের সামনে আয়োজিত আরেকটি নির্বাচনী পথসভা করেন। এয়াড়াও ফুলবাড়িয়া গ্রামে পৃথক দুটি নির্বাচনী পথসভা করেন তিনি।
এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
পরে লাখাই বাজারে গণসংযোগ করেন তিনি। তাঁর প্রত্যেকটি গণসংযোগ ও পথসভায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। প্রত্যেকটি এলাকায় গণজোয়ারের সৃষ্টি হয়। শিশু থেকে শুরু করে বয়ষ্করা নৌকার শ্লোগানে মূখরিত করে তুলেন তাঁরা।