• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জগন্নাথপুরে নৌকার সমর্থনে যুবলীগের মিছিল

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮

নিজস্ব প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকা প্রতীকের সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবলীগের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পথ সভায় মিলিত হয়।
জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম রিপন, সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, আবু তাহের রোহান, জুবেদ খান, বকুল গোপ, সম্পাদক মন্ডলির সদস্য ইব্রাহিম আলী, রমজান আলী ছানা, কবির আহমদ, জাহাঙ্গীর খান, দিদার আহমদ সুমন, নজির হোসেন, সুহেল আহমদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, সিদ্দিকুর রহমান, সৈয়দ জিতু মিয়া, রাজিব চৌধুরী বাবু, ইউনিয়ন যুবলীগ নেতা আবদুল আহাদ প্রমুখ।