• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার-১ আসনে চার প্রার্থীর তিনজনই জুড়ী উপজেলার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮

জুড়ী প্রতিনিধি :
মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) নির্বাচনী এলাকায় দলের বাহিরে আঞ্চলিকতার একটি সুর বাতাসে ছড়িয়ে পড়ছে। এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এর মধ্যে তিনজনই জুড়ী উপজেলার বাসিন্দা আর একজন বড়লেখা উপজেলার।
বিএনপি জোট প্রার্থী নাসির উদ্দিন আহমেদের বাড়ি জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নে। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী গিয়াস উদ্দিনের বাড়ি একই উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামে।
সম্মিলিত জাতীয় জোট মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বাসিন্দা হলেও ২০০৪ সালের ২৬ আগস্ট জুড়ীকে উপজেলা ঘোষণা করে প্রকাশিত সরকারি গেজেটে বড়লেখার সুজানগর ও দক্ষিণভাগ ইউনিয়নকে জুড়ী উপজেলার সাথে সম্পৃক্ত করা হয়।
উচ্চ আদালতের মামলায় স্থগিতাদেশ থাকলেও অচিরেই এ দুই ইউনিয়ন জুড়ীর সাথে চলে আসবে। সে হিসেবে তিনিও জুড়ী উপজেলার বাসিন্দা।
অপরদিকে আওয়ামী লীগ প্রার্থী মোঃ শাহাব উদ্দিন একক ভাবে বড়লেখা পৌর শহরের বাসিন্দা। নির্বাচনে আঞ্চলিকতা কাজ করলে শাহাব উদ্দিনের পাল্লাই ভারী থাকবে বলে অনেকেই মনে করেন।