• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ফেঞ্চুগঞ্জের পালবাড়িতে আওয়ামী লীগের অফিস ভাংচুর

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
ফেঞ্চুগঞ্জের পালবাড়ি এলাকায় আওয়ামী লীগের অফিসসহ পাশের দোকান ভাঙচু ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে একদল দুর্বৃত্তরা পালবাড়ি এলাকায় ১২/১৫ টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে স্থানীয় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাংচুর করে।
ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগ সভাপতি জানান, ককটেল হামলায় আতংকিত হয়ে দৌড়ে গিয়ে আহত হয়েছেন ১ জন। মাহমুদ উস সামাদের ব্যানার ও পোষ্টা ছিঁড়া পেলেছে তারা। আওয়ামী লীগের অফিসেও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে।