• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথের বিভিন্ন এলাকায় মুনতাসির আলীর গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

সিলেট :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ২৩ দলীয় জোট ও খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, বিশ্বনাথ ও ওসামানী নগরে দেওয়াল ঘড়ির সমর্থনে যে গণজোয়ার উঠেছে তাতে নানামহল আতংকিত। এ আসনের জনগণ বেগম খালেদা জিয়ার মুক্তি, সুশাসন, ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত উন্নয়ন, সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে দেওয়াল ঘড়িতে ভোট দিবে।
তিনি বলেন, নির্বাচিত হলে বিশ্বনাথ ও ওসামনীনগরে পরিকল্পিত উন্নয়ন করা হবে। শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করা হবে। মেহনতি মানুষের দূরাবস্থা দূরীকরণে সঠিক কর্মপরিকল্পনা ও পদক্ষেপ নেয়া হবে। তিনি আগামী ৩০ ডিসেম্বর সুপরিকল্পিত উন্নয়নের লক্ষে দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
গতকাল বুধবার বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় তিনি এসব কথা বলেন। সকাল থেকে তিনি মুন্সির গাঁও, বুরকি, পাঠানপাড়া, বিশ্বনাথ বাজার, মিরের চর, পনাউল্লাহ বাজার, বুরুয়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় অংশ নেন। এদিকে আসরের নামাজের পর বিশ্বনাথ বাজারে এর সংক্ষিপ্ত পথসভার পর হাজারো মানুষের অংশগ্রহণে গণমিছিল অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রচারণাকালে তার সাথে উপস্থিত ছিলেন- জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক নেহাল আহমদ, মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, প্রিন্সিপাল রওনক আহমদ, বিশিষ্ট মুরুব্বি নওশাদ খান, ব্যবসায়ী নেতা ইকবাল আহমদ, জেলা খেলাফত মজলিসের প্রচার সম্পাদক এমদাদুল হক নোমানী, বিশ্বনাথ উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন, মো. তোফায়েল আহমদ, আখতার আহমদ, বিলাল আহমদ চৌধুরী প্রমুখ।