• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পরিবর্তনের পক্ষে দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিন: দিলওয়ার হোসাইন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

সিলেট :
উন্নয়নের জন্য পরিবর্তনের পক্ষে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিতে সিলেট-৩ আসনের সাধারণ ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী দিলওয়ার হোসাইন। নির্বাচিত হলে তিনি উন্নয়নবঞ্চিত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ইনসাফভিত্তিক সমাজ গড়তে কাজ করবেন বলেও জানিয়েছেন।
বুধবার দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘দেওয়াল ঘড়ির জনপ্রিয়তায় একটি মহল ইর্ষান্বিত হয়ে পড়েছে। যে কারণে ভোটের দিন সাধারণ ভোটারদের ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্র পাহারা দিয়ে বিজয় নিশ্চিতের আহবানও জানান তিনি।
দিলওয়ার হোসাইন দক্ষিণ সুরমার চন্ডীপুল, তেতলী ইউনিয়ন, বদিকোনা, সিলামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এছাড়া তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন।
এসব সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ, সেক্রেটারী জেনারেল মনসুরুল আলম মনসুর, কেন্দ্রীয় প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক মো. শাহীন, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, সিলেট মহানগর শাখার সভাপতি আফজাল হোসাইন কামিল, সিলেট পূর্ব জেলা সভাপতি মোহাম্মদ জারির হোসাইন, সিলেট পশ্চিম জেলার সভাপতি জাকির হোসেন সাইদ, খেলাফত মজলিস সদও উপজেলার সভাপতি আ ফ ম লোকমান, শ্রমিক মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম।
এছাড়া তিনি মোল্লারগাঁও ইউনিয়নে গণসংযোগ শেষে লতিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী আশরাফ খানের সভাপতিত্বে ও খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক জাবেদুর ইসলাম চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন পথসভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর মজলিসের প্রশিক্ষন সম্পাদক ডা. ফয়জুল হক, কেতোয়ালী পশ্চিম থানার সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দক্ষিণ সুরমা থানার সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সাজু, অফিস সম্পাদক ইঞ্জিনিয়ার কয়সর আহমদ, বায়তুল মাল সম্পাদক ইমরান আহমদ, বিশিষ্ঠ মুরব্বি আকুল হোসেন, আকুল মিয়া, যুবদল নেতা ইমরান আহমদ, ছাত্রদল নেতা শাহিন আহমদ, হফিজ গুলজার আহমদ, ইকবাল হোসাইন, আজমল হোসাইন, খেলাফত মজলিস মোল্লারগাও ইউপির সাধারন সম্পাদক বেলাল হোসেন, ছাত্র মজলিস নেতা জাকারিয়া হোসেন জাকির, রায়হান হোসেন, রেজাউল হক, হাফিজ কাওসার প্রমুখ।