সিলেট :
সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দিলদার হোসেন সেলিমের সমর্থণে পথসভায় ধানের শীষকে বিজয়ী করতে ভোট চেয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। বুধবার হরিপুর বাজারে দিলদার হোসেন সেলিমের সমর্থনে পথসাভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরুজ্জামান সেলিম।
৫নং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদেরক সভাপতিত্বে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দিলদার হোসেন সেলিম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, ৫ নং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক মেম্বার, ৬ নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন এবি এম জাকারিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ কিবরিয়া, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক এম শাহিন আলম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সহ সাংগঠনিক সম্পাদক অঞ্জল দাস, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ রিমন, ৫ নং ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ কিবরিয়া, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাব্বির আহমদ প্রমুখ।