• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

মোমেনের সমর্থনে কাজিটুলায় নারী সমাবেশ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

সিলেট :
নগরের ১৭ নং ওয়ার্ডের কাজিটুলায় মহাজোট প্রার্থী ড. একে আব্দুল মোমেনের সমর্থনে বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে হিলভিউ কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর শাহানারা বেগমের সভাপতিত্বে ও কামাল আহমদ কামরানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বক্তব্য রাখেন, মহাজোট প্রার্থী ড. একে আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, মোমেন পত্নী সেলিনা মোমেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা কামরান, স্থানীয় কাউন্সিলর রাশেদ আহমদ, ১৪ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজা প্রমুখ।
পরে চৌকিদেখিতে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি হায়দার মো. ফারুকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাহিদুল হোসেন মাসুদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জুবের খান, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাছিত রুম্মান প্রমুখ।