ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে নৌকার মাঝি মাহমুদ উস সামাদ চৌধুরীর পক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪টা থেকে উপজেলার চন্ডিপ্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভায় অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের নৌকার কান্ডারী মাহমুদ উস সামাদ চৌধুরী। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, ৩ নং ইউনিয়ন চেয়ারটিতে হাজী লেইস চৌধুরী, ১ নং ইউনিয়ন চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা,ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি শাহ মুজিবুর রহমান জকন, জেলা আওয়ামী লীগের সদস্য এ আর সেলিম, সিবিএ সভাপতি সালেহ আহমেদ, উপজেলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, আওয়ামী লীগ নেতা রাজু আহমেদ রাজা, আতাউর রহমান রুনু, প্যানেল চেয়ারম্যান-১ শাহিদুর রহমান রুমান, বনিক সমিতির আহবায়ক আব্দুল বারী, রাসেল আহমেদ শাহ,শাহজাহান,জুনেদ আহমেদ চৌধুরী, রাসেল আহমেদ শাহ, সাকিব উস সামাদ চৌধুরী, আব্দুল আওয়াল কয়েস,মাশার আহমেদ শাহ,জুনেদ আহমেদ ফারহান সাদিক, উপজেলা আল ইসলাহর নেতৃবৃন্দ সহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য মাহমুদ উস সামাদ চৌধুরী নৌকার পক্ষে ভোট চান ও নানা উন্নয়ন তুলে ধরেন। জনসভায় স্থানীয় লোকজন আস্ত নৌকা নিয়ে এসে নৌকা মার্কাকে সমর্থন জানান। এ সময় নৌকার মিছিলে প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা। বিভিন্ন এলাকা থেকে প্রায় ত্রিশটি মিছিল জনসভায় যোগ দিয়ে নৌকার পক্ষে ভোটের কাজ করার অঙ্গীকার করেন আগত লোকজন।