• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

তালতলা- জল্লারপাড় এলাকায় ১৪নং ওয়ার্ড মোমেনের পক্ষে গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

সিলেট :
সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেনের পক্ষে তালতলা- জল্লারপাড় এলাকায় গণসংযোগ করেছেন ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় নেতৃবৃন্দ এলাকার পথচারী, বাসা-বাড়ি, বিপনী বিতান, সাধারণ জনগণের মাঝে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং বর্তমান সরকারের উন্নয়নের কথা বলেন। তাই আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
সিলেট মহানগর ১৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আব্দুল মুমিন লাহিনের নেতৃত্বে গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা সৈয়দ হুরুজ্জামান, ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনাঈদ আহমেদ, অনির্বান আকাশ, মাহবি, মাহনুর জামান মাহিন, রাহাত ইসলাম আপন, ওবায়দুল ইসলাম মারজান, সজিব চৌহান, সাইফ আহমদ, আলী হাসান প্রমুখ।