• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রনব জ্যোতি পালকে মই মার্কায় ভোট দিন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

সিলেট :
সিলেট-১আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল এর সমর্থনে বুধবার সকাল ১০টা থেকে দিনভর দরগা গেইট, হাউজিং স্টেইট, পীর মহল্লা, মালনীছড়া চা বাগান ,বটেশ্বর, পিরের বাজার, মিরের ময়দান এলাকায় ব্যাপক গণসংযোগ করা হয়।
গণসংযোগে নেতৃত্ব দেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সদর উপজেলা সমন্বয়ক শাহজান আহমদ, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, রুমন বিশ্বাস, সুমন আহমদ, আব্দুর রউফ, সঞ্জয় শর্মা, দেওয়ান নাজমুল ইসলাম, সুরঞ্চিত মুদি, এনামুল হক সামি প্রমুখ।
গণসংযোগকালে বাসদ জেলা সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু জাফর, আর্থিক জৌলুসের চাকচিক্য প্রচারণা কিংবা মিথ্যা প্রতিশ্র“তির ফুলঝুরিতে বিভ্রান্ত না হয়ে দ্বিধাহীনভাবে মনুষ্যত্ব-বিবেক জাগ্রত করে আর্দশিক-সংগ্রামী-মুক্তিযোদ্ধার সন্তান প্রণব জ্যোতি পালকে মই মার্কায় ভোট দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।