ছাতক প্রতিনিধি :
ছাতক পৌরসভার ৯টি ওয়ার্ডের উদ্যোগে নৌকার সমর্থনে শহরে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নব নির্মিত পৌর ভবন এলাকা থেকে নৌকার গণ মিছিল শুরু হয়। গণ মিছিলে পৌর এলাকার সর্বস্থরের মানুষ অংশ নেয়। নৌকার মিছিলে অংশ নিতে দুপুর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড-খন্ড মিছিল শহর প্রদক্ষিণ করে পৌর ভবনের সামনে জড়ো হতে থাকে এক পর্যায়ে গোটা শহর মিছিলের নগরীতে পরিনত হয়।
বিকেল পৌর ভবন এলাকা থেকে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ও ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক, সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনুর নেতৃত্বে বের করা হয় এক বিশাল গণ মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কাষ্টমস্থ নৌকার প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন ধলা মিয়া, আব্দুল মমিন চৌধুরী, আলহাজ্ব আব্দুল জলিল আজাদ, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, এড. পীযুষ ভট্টাচার্য্য, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, মুক্তিযোদ্ধা আলকাছ আলী, আজাদ মিয়া, শাহজাহান মিয়া, আব্দুল খালিক, হাজী আবুল হায়াত, বাবুল রায়, পৌর কাউন্সির আখলাকুল আম্বিয়া সোহাগ, দেলোয়ার হোসেন, লিয়াকত আলী, সুদীপ দে, ধন মিয়া, নওশাদ মিয়া, আছাব মিয়া, সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া, মাসুক মিয়া, সাবেক কমিশনার আফতাব মিয়া।
আওয়ামীলীগ নেতা সামছু মিয়া, শ্রমিকলীগ নেতা আব্দুল কদ্দুছ, খলিলুর রহমান, মঈন উদ্দিন আহমদ, শাহ আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল বাছিত মামুন, সাদমান মাহমুদ সানি যুবলীগ নেতা দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, লায়েক মিয়া, পংকজ চৌধুরী, মিনহাজুর রহমান তাপস, মাহফুজ বাবলু, দিলোয়ার হোসেন, আব্দুল মমিন, ফয়জুল ইসলাম ফজল, শাহ আরজ মিয়া, প্রবাসী মুজিব কিবরিয়া, ছাত্রলীগ নেতা হুমাউন কবির রুবেল, মাহমুদ করিম নেওয়াজ, জামায়েল আহমদ ফরহাদ, রিয়াদ আহমদ চৌধুরী, রুবেল তালুকদার জনি, গিয়াস উদ্দিন, রাজীব তরফদার, আলী রাজ চৌধুরী প্রমুখ।