• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন: ডা. শিপলু

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

সিলেট :
সিলেট ১ আসনে নৌকার প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের সমর্থনে যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ নগরীতে গণসংযোগ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
গণসংযোগকালে ডা. শিপলু বলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নৌকাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে তিনি নৌকাকে বিজয়ী করার আহবান জানান।
নগরীর কুমারপাড়া, ধোপাদীঘির পাড়, জিন্দাবাজার, চৌহাট্টা বানিজ্যিক এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মইনুল ইসলাম ফয়ছল, মহানগর ছাত্র লীগের সাবেক সভাপতি আব্দুল বাছিত রুম্মান, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন, সাবেক ছাত্র নেতা সুমন তালুকদার, রানা আহমদ শিপলু, সাইদুল ইসলাম সাইদ, ছাত্র নেতা আলী হোসেন আলম, নজির হোসেন লাহিন, জুনেল আহমদ, মো. শাজাহান, নিজাম উদ্দিন, ফারহান হোসেন, কাওছার আহমদ, জামিল হোসাইন, সালমান আহমদ প্রমুখ।